ঢাকা (সন্ধ্যা ৭:৫৬) শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলু বনে পদ্ম

অন্যান্য ২৩৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:২৪, ১৯ জানুয়ারী, ২০২১

উলু বনে পদ্ম

মোঃ বুলবুল হোসেন

 

 

চালচুলো নেই তাতে কিরে

বলবে না কেউ প্রজা,

মুখোশ পরে ঘুরে বেড়াই

বলবে সবাই রাজা।

 

মন্দ ছাড়া ভালো চাইনা

আমাকে বলে ভাই,

উলু বনে পদ্ম আমি

মাটিতে পা যে নাই।

 

আমার কথায় আঁধার আলো

ক্ষমতা আমার চাই,

নেতার বাড়ি কুকুর নেতা

যদি কিছু পাই।

 

টাকা ছাড়া চাইনা কিছু

ক্ষমতার মাঝে হায়,

গরীব-ধনী বুঝিনা আর

চলার পথে যা পায়।

 

পরের ধনে খবরদারি

সকলে বলে তাই,

কোন কারনে তোমরা সবাই

ডাকতে আমায় ভাই।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT