ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঈদের ছুটি ৩ দিনের বেশি নয়

জাতীয় ২৪০৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock মঙ্গলবার রাত ০২:২৪, ৪ মে, ২০২১

ঈদের দিন ও আগে-পরে দুই দিনসহ মোট তিনদিনের বেশি ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প-কারখানাও এই সময়ের বেশি ছুটি দিতে পারবে না।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,“সরকারি-বেসরকারি যেগুলো ছুটি যেভাবে আছে সেভাবেই থাকবে। এর কোন নড়চড় হবে না।”

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিনদিনের বেশি ছুটি দেওয়া যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT