ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আসছে হোসাইন মোহাম্মদ দিদারের “বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি”

অন্যান্য ২৫২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:২৩, ৩০ জানুয়ারী, ২০২৫

হৃদয়। এটা গুপ্ত ধনভান্ডার। দেখা যায় না,যায় শুধু উপলব্ধি করা। তিনি তার হৃদয় প্রকাশিয়ে চলছেন। তার জ্ঞানভান্ডার শূন্য। তবে হৃদয় কেমন— তা জানিয়ে দিতে জীবনের অমূল্য কিছু সময় সাহিত্যচর্চা করেছেন। সেই চর্চার অংশ হিসেবে যাপিত জীবনের কিছু কথা, কিছু ব্যথা মলাটবন্ধী করেছেন। এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তার লেখা ৭ম কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে।

 

জীবন যার কবিতা সঙ্গী। যার কবিতা দুঃসময়ে হয়ে ওঠে হাতিয়ার। পথ দেখায় আলোর। ভাঙা হৃদয় করে একত্রীকরণ। অবচেতন বিবেকে করে তুলে জাগ্রত। তরুণ এক তুর্কীর হাতে কবিতার মশাল। মৃত্যু নিয়ে ঘুরি, মৃত্যু নিয়ে বাঁচি। যেকোনো সময় যে কারো মৃত্যু ঘটে যায়।এটা আল্লাহর বিধান। বিশেষ করে এবার -২৪ গণ-অভ্যুত্থানের পটভূমির বিষয়টিকে কবি এভাবে বলেছেন বিপ্লবীদের যখন মৃত্যু বুক পকেটে থাকে। দেখা গেছে ঐসময়টা একটা অনিশ্চিত সময়। মানুষ জীবন নিয়ে ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে হতো।

 

ঐসব সমসাময়িক নানান বিষয়ে মহুয়া কবিতার শব্দে বন্দে ছন্দে স্রস্টা, নবি প্রেম, মানবিক প্রেম,সুফিজম, মাটি ও মানুষকে হৃদয়ে ধারণ করে লেখা এই গ্রন্থ। যার নামকরণ করেছেন,” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি”।

 

 

প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের আঁকা নান্দনিক নজরকাড়া প্রচ্ছদে বিভাস প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা-২৫ এর প্রথম সপ্তাহ থেকে বইমেলায় ৪০৬/৪০৭ নং স্টলে পাওয়া যাবে কবির এই ৭ম কবিতার বই” বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি “।

 

তাই কবিতাপ্রেমী হিসেবে আপনিও সংগ্রহ করে পাঠ করুন কবিতার বইটি। নিজে পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

 

উল্লেখ্য, কবি হোসাইন মোহাম্মদ দিদার জাতীয় ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ ঢুডে’র দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT