ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

“আলোর দিশা বাংলাদেশ” এর নতুন কমিটির অনুমোদন

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock রবিবার রাত ০২:৫৩, ১৯ সেপ্টেম্বর, ২০২১

“আলোর দিশা বাংলাদেশ” ইবি শাখার নেতৃত্বে ওবায়দুল্লাহ ও আরফান স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা বাংলাদেশ (আদিবা) ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার(১৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী এবং সাধারন সম্পাদক রাসেল মুরাদ সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

“আদিবা” ইবি শাখা ২০২১-২২ বর্ষের কমিটিতে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ওবাইদুল্লাহ আহমাদ হোসাইন সভাপতি পদে এবং ব্যবস্থাপনা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরফান হোসাইনকে সাধারন সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্যঃ স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা বাংলাদেশ (আদিবা) তিনবছর আগে পথচলা শুরু করে।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে,আর্থিকভাবে সহায়তা প্রদান, ফ্রি বই পাঠ করা,স্বেচ্ছায় রক্ত দান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT