ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নানান কর্মসূচীর মধ্যে দিয়ে কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৪৩, ১ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে।এ উপলক্ষে  রোববার (০১ মার্চ)দুপুরে পুলিশ লাইন মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। সেখানে এসে দায়িত্বকালীন নিহত পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী , ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ এমপি,  অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, এ্যাড. আব্রাহাম লিংকন পিপি, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT