ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুলবাড়িতে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ৪ দিন পর ধর্ষক আটক

ধর্ষককারী নাজমুল
ধর্ষককারী নাজমুল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:০৮, ১১ ফেব্রুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের মনিটরিং এ ফুলবাড়ি থানা পুলিশ ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগের প্রধান আসামী নাজমুল ইসলামকে সোমবার(১০ ফেব্রুয়ারি)  বিকেলে গ্রেফতার করা  হয়েছে।

জানা গেছে,গত বৃহস্পতিবার  (০৬ ফেব্রুয়ারি) খলা বাড়িতে খালা না থাকার সুযোগে নরপিশাচ  নাজমুল শিক্ষার্থীর খালার বাড়িতে প্রবেশ করে। এ সময় একাই ওই শিক্ষার্থী ঘরে টিভিতে সিরিয়াল দেখছিল। পরে ওই শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ করে কামড়ে ক্ষতবিক্ষত করে।

ছাত্রীর খালার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামের খবিজলের ছেলে নাজমুল ইসলাম প্রায় ওই ছাত্রীকে উত্যক্ত করতো। এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার একাধিকবার নাজমুল ইসলামের পরিবারের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। উল্টো শিক্ষার্থীর পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে নাজমুলসহ তার পরিবার। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটায় নাজমুল ইসলাম।

এক পর্যায়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারালে নাজমুল ইসলাম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চালানোর ব্যবস্থা করার চেষ্টা করলেও ধর্ষক নাজমুল, তার বাবা খবিজল মিয়া, চাচা সাইফুল ইসলাম, জাহিদুল ও শহিদুল। এমন কি তার চিকিৎসা ও থানায় যাতে মামলা করতে না পারে সেজন্য প্রাণনাশে হুমকি প্রদান করেন। এদিকে রাতভর নির্যাতন শিকার সহ্য করে বাড়িতে অবরুদ্ধ করে রাখে ধর্ষককের পরিবার। স্থানীয় প্রভাবশালীদের দারা মীমাংসার চেষ্টা চালাতে গিয়ে পুরো ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও ব্যর্থ হয় ফলে ঘটনাটি পুরো এলাকা ছরিয়ে পরে।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) রাতে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা বেগতিক দেখে গ্রামের লোকজন একত্রিত হয়ে ৪৮ ঘন্টা পর স্থানীয় একটি বাড়ীতে নিয়ে আসা হয়। পরে ফুলবাড়ী হাসপাতালে শিক্ষার্থীকে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষার্থীর খালা ফুলবাড়ী থানায় বাদী হয়ে ধর্ষক নাজমুলসহ আর এক জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে, আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় প্রচেষ্টা  চালানো হয়। পরে গোপন এক তথ্যের ভিত্তিতে ধর্ষন মামলার প্রধান আসামী নাজমুলকে সোমবার (১০ফেব্রুয়ারি)  বিকেলে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি)  আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ  করার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT