ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে রৌমারী সীমান্তে বিজিবি’র হাতে আটক ৫টি ভারতীয় মহিষ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:০২, ২১ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমার সীমান্তের লাঠিয়ালডাঙ্গা এলাকা থেকে ৫টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।
সোমবার (২০ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১০৭২ আন্তর্জাতিক পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বালিয়ামারী বিওপি’র বিজিবি সদস্যরা এসব মহিষ আটক করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহল দল ৫ টি মহিষ আটক করে। ৫টি মহিষের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি। আটককৃত মহিষগুলো কাষ্টমস এ জমা দেয়ার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT