ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

হবিগঞ্জ জেলা ২১১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:৪৭, ২০ জানুয়ারী, ২০২০

জেলা প্রতিনিধি,হবিগঞ্জঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার তদন্ত ওসি মো. আল মামুনের নেতেৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।পুলিশ জানায়- ওলিপুরমুখি একটি নিষিদ্ধ অটোরিক্সাকে আটক করে পুলিশ। এ সময় অটোরিক্সায় তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ছালেক মিয়া (৫০) ও কাজল মিয়াকে (৩৫) আটক করে পুলিশ।আটককৃত ছালেক মিয়া চুনারুঘাট উপজেলার গণশ্যামপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে ও কাজল মিয়া একই উপজেলার ছয়শ্রী গ্রামের জহুর হোসেনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মো. আল মামুন বলেন,”মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT