ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিলেট মহাসড়কে অটোরিক্সা ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮জন

মোঃইবাদুর রহমান জাকিরঃসিলেট মোঃইবাদুর রহমান জাকিরঃসিলেট Clock সোমবার রাত ১০:০৮, ৭ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজাররস্থ ঢাকাসিলেট মহাসড়কে অটোরিক্সা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ ৮জন নিহত হয়েছেন। ঘটনায় উদ্ধার কাজ পরিচালনার জন্য বন্ধ রয়েছে ঢাকাসিলেট মহাসড়ক। ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে শতশত যানবাহন। সীমাহিন দূর্ভোগে পড়েছে যাত্রীরা।

সোমবার ( ডিসেম্বর) বিকেল চারটার দিকে নবীগঞ্জ উপজেলার সাতাহাইল ফুলতলি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস শেরপুর হাইওয়ে পুলিশ। যে কারণে প্রায় দুই ঘন্টার মতো বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল। আরও দুই ঘন্টার মতো লাগতে পারে বলে ধারণা করছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া।

তিনি বলেন, বর্তমানে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পরে আছে। ৩নারী,শিশু সহ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে ফসলি জমিতে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পড়ার কারণে উদ্ধার কাজে সময় লাগছে। উদ্ধার কাজ শেষ হলেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT