ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাণীনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ জেলা ২৪৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:২৫, ১৫ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরে ৪১ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার
উপজেলা পরিষদ হলরুমে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করে রাণীনগর উপজেলা প্রসাশন। গত ১৩ ডিসেম্বর এ মেলার উদ্বোধন করা হয়।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রাণীনগর শের-এ বাংলা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন পথিকসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ মেলায় উপজেলার ৬টি স্কুল ও ২ টি কলেজ অংশ গ্রহন করে।অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT