ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় চোরাকারবারী প্রাণহানি

Meghna News Logo

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:৪২, ৬ ডিসেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে শুক্রবার (৬ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিএসএফ’র গুলিতে এক ভারতীয় চোরাকারবারী সবুর মিয়া (৩১)নামে ব্যক্তি নিহত হয়েছে। রৌমারীর দাঁতভাঙ্গা বিওপি’র কোম্পানী কমান্ডার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে যাচ্ছিল। এসময় জিরো লাইনে কাটাতারেরপাশেই বিএসএফ সদস্যরা তার উপর গুলিবর্ষণ করে। এসময় কাটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। দীর্ঘক্ষণ লাশ পরে থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ বিএসএফরা নিয়ে যায়। নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মৃত: মুনসুর ভূইয়ার পূত্র।

বিজিবি ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। বিষয়টি নিয়ে ভারতীয় বিএসএফ’র সাথে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT