ঢাকা (রাত ১২:৫৫) শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মুকসুদপুরে দেশের জনপ্রিয় চেইন সুপার শপ স্বপ্নের ৯৩৮ তম শো-রুমের যাত্রা শুরু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ১১:০২, ৮ মে, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারের কলেজ রোডস্থ সিকদার মার্কেটে উদ্বোধন করা হয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজক সূত্রে জানা যায়, উদ্যোক্তা ডা. রিজবী আহম্মেদ, মশিউর রহমান, দ্বীন ইসলাম, অলিউল ইসলাম রিয়েল ও মওদুদ ইসলামের যৌথ উদ্যোগে মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের এই নতুন শো-রুম চালু করা হয়েছে।

 

উদ্বোধনের পর অতিথিরা শো-রুমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করেন। স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে এই শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT