ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কথা দিয়ে কথা রাখেনি বিএনপি সরকার: ডা. শফিকুর রহমান

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার রাত ১১:০৪, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল, ক্ষমতায় আসার পর সেই কথা ও ওয়াদ ভুলে গেছেন বিএনপি সরকার।

 

দেশে চাঁদাবাজদের উৎপাত ও দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস নেই, পানি নেই, ইলেকট্রিসিটি নেই, কিন্তু গ্যাসের বিল যথারীতি দিতে হয়। বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। জনগণকে এমন হয়রানি করা থেকে সরকারকে বিরত থাকতে হবে।’




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT