ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী জামাল মোল্লা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার সকাল ০৮:৫৮, ২৬ আগস্ট, ২০২৬

আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে জামাল মোল্লার নাম। ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ফুটবলার হিসেবে এলাকায় পরিচিত এই নেতা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বর্তমানে তিনি দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ প্রজন্ম—সব শ্রেণি-পেশার মানুষের কাছেই জামাল মোল্লা একটি পরিচিত মুখ। ক্রীড়া অঙ্গনেও রয়েছে তার উজ্জ্বল পরিচিতি। ১৯৯৪ সালে তার নেতৃত্বে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ‘বাংলাদেশ স্কুল- ৯৪’ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঐতিহাসিক সেই দলের অধিনায়ক ছিলেন জামাল মোল্লা। মাঠে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা তখন যেমন প্রশংসিত হয়েছিল, সময়ের ব্যবধানে সেই পরিচিতিই তাকে এলাকার মানুষের কাছে আরও আপন করে তুলেছে।

রাজনৈতিক জীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন জামাল মোল্লা। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও কারাবরণের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। প্রতিকূল পরিস্থিতিতেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি রাজপথে ছিলেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন, নাগরিক সেবা, সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন সম্ভাব্য প্রার্থী জামাল মোল্লা। তার সমর্থকদের দাবি, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ক্রীড়া নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা তাকে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে রাখবে।

৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি অংশ মনে করছেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, সহজে মানুষের কাছে পৌঁছাতে পারেন—এমন একজন জনপ্রতিনিধি। তাদের প্রত্যাশার জায়গায় জামাল মোল্লার নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে।

তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ৬ নম্বর ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাল মোল্লা। তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়া এবং ভোটের মাঠে তার অবস্থান নির্ধারিত হবে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT