ঢাকা (সন্ধ্যা ৭:৩১) বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সংবিধান নিয়ে বিতর্কে জামায়াতকে লক্ষ্য করে পার্থর সমালোচনা

রাজনীতি ২৫ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার বিকেল ০৫:০১, ১ এপ্রিল, ২০২৬

সংবিধান বাতিলের পরিবর্তে সংশোধনের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি প্রশ্ন তুলেছেন, সংবিধান কেন বাতিল করা হবে এবং এর প্রতি বিরূপ মনোভাব কেন তৈরি হচ্ছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংবিধান দেশের মুক্তিযুদ্ধের দলিল— এটিকে বাতিল না করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যেতে পারে।

 

তিনি মন্তব্য করেন, সংবিধানকে ঘিরে অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে মনে হয় এটি একাত্তরের পরাজয়ের স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে— এমন ইঙ্গিতও দেন তিনি।

 

সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। তিনি বলেন, যদি সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা থাকত, তবে সে সময় একটি বিপ্লবী বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেত। কিন্তু বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান বাতিলের চেষ্টা বাস্তবসম্মত নয়।

 

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যারা দীর্ঘদিন ভারতের বিরোধিতা করেছে, তারাই এখন ভারতের সঙ্গে বৈঠক করছে। আবার ইসলামের রাজনীতি করেও শেষ পর্যন্ত শরিয়া আইন না চাওয়ার অবস্থান নেওয়া— এ ধরনের দ্বিমুখী নীতির সমালোচনা করেন তিনি।

 

এছাড়া তিনি অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশ করলেই তা ‘জুলাইয়ের বিরোধিতা’ হিসেবে উপস্থাপন করার প্রবণতা দেখা যাচ্ছে, যা অতীতের রাজনৈতিক আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

 

পার্থ বলেন, গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির চর্চা প্রয়োজন এবং সব পক্ষের উচিত সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়া।

 

 

সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে এখন তাদের সঙ্গে মিটিং করছেন। আবার সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে ভোটের জন্য শেষে এসে বলছেন— আমরা শরিয়া আইন চাই না। প্রবলেম কী? আমার কথাগুলো একটু ম্যানুভার করেন। আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসেন।

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT