ঢাকা (রাত ১:৫০) মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাইনউদ্দীন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার রাত ১০:৪১, ৩০ মার্চ, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৬ নং ওয়ার্ডের (দোনারচর-সবজিকান্দি) গ্রামের বাসিন্দারা আসন্ন পৌরসভা নির্বাচনে মাইনুদ্দিনকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

 

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজনীতি করছেন। তাই তিনি এই আসন্ন নির্বাচনে প্রার্থী হলে জনরার তার পক্ষে আসবে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাইনুদ্দিন সবসময় এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং অসহায় মানুষের সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগের সময়েও তিনি নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করেছেন বলে জানান অনেকেই।

দোনারচর ও সবজিকান্দি গ্রামের বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন। মাইনুদ্দিন সবসময় আমাদের পাশে থেকেছেন, তাই আমরা তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।”

 

এ বিষয়ে মাইনুদ্দিন বলেন, “আমি সবসময় এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। যদি তারা আমাকে যোগ্য মনে করে এবং প্রার্থী হতে উৎসাহ দেয়, তবে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

এলাকাবাসীর প্রত্যাশা, আগামী পৌরসভার নির্বাচনে মাইনুদ্দিন প্রার্থী হলে ৬ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT