ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সত্যটা তুলে ধরুন, সাংবাদিকদের নবাগত ইউএনও জাকির হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার বিকেল ০৫:০১, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

তিনি বলেছেন, “আপনারা সত্যটা তুলে ধরুন। কেউ ১০টা কাজ করলে একটি ভুল হতে পারে। আপনারা তার নয়টি কাজের মূল্যায়ন করুন। তা না করে একটি বিষয় নিয়ে নেতিবাচক নিউজ বা প্রচার থেকে বিরত থাকুন।”

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নবাগত ইউএনও বলেন, “আপনারা সহযোগিতা করলেই আমি ভালো কাজ করতে পারব। আমি চাই দাউদকান্দি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপ দিতে।”

তিনি সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিম আহমেদ বলেন, “আমি ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য কমাতে কাজ করছি। জনসেবা সহজীকরণের চেষ্টা করছি। খাদ্যে ভেজালসহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছি। সাংবাদিকরা সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন।”

তিনি আরও বলেন, জনসাধারণ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে ভূমি অফিসের কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার চেষ্টা করা হচ্ছে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা দাউদকান্দি উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা, ভূমি সেবা, মাদক, খাদ্যে ভেজালসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে রাঙ্গামাটি জেলার বিলাইছরি থেকে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিম আহমেদ ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT