ঢাকা (সকাল ৭:১৯) শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ডিবি

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার সকাল ১১:৫০, ৬ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা  শাখা-ডিবি। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জেলার শিবগঞ্জ উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ডিবি। এ সময় আটক করা হয় ২ জনকে।

আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া এলাকার সফেদা বেগম ও মৃত তহুরুল ইসলামের ছেলে মিঠুন সাগর (২৭) এবং একই উপজেলার পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকার সালেহা বেগম ও মৃত মোকছেদ আলী শেখ ওরফে মুকুর ছেলে সেবাদুল ইসলাম (৫০)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পৌণে ৬টায় মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসগর আলীর নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছিলে সাগর ও সেবাদুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT