ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদসহ আটক ৪

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শুক্রবার সকাল ১১:১১, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এসব উদ্ধার করে র‌্যাব-৫। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক কওে র‌্যাব।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার মায়েরা কার্তিকপুর এলাকার ইলিসা মুর্মু ও মৃত ভরত মাড্ডির ছেলে দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), আমারোক এলাকার মৃত মহকী বেগম ও মৃত ইমরান আলীর ছেলে মতিউর রহমান (৪০), একই এলাকার আরতি ও সগেন রায়ের ছেলে সুবল রায় (৩৯) এবং নাচোল উপজেলার কার্তিকপুর বাসুগ্রাম এলাকার মৃত পাতানী ও মৃত মোহন লালের ছেলে রুপচান রায় (৫৩)।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল বুধবার দুপুর সোয়া ৩টায় জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউপির কার্তিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদসহ দয়াল মাড্ডি, মতিউর, সুবল ও রুপচা কে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও এলাকার যুবকদের মাঝে খুচরা পাইকারী দরে বিক্রি করত। এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT