ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পত্নীতলায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত! তিন পুলিশ সদস্য আহত

পত্নীতলায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত! তিন পুলিশ সদস্য আহত
পত্নীতলায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত! তিন পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:২৪, ২৩ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোররাতে পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের বাসিন্দা গফুর ওরফে ভোলার ছেলে।  পুলিশের দাবি মেহেদি হাসান দীর্ঘদিন মাদক ও চোরাকারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
নওগাঁর পুলিশ সুপার মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল খাড়ির ব্রীজ এলাকায় যায়। এ সময় চোরাকারবারিদের পুলিশকে লক্ষ্যকরে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। অন্যরা পালিয়ে যায়। বন্ধুক যুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্ধুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT