ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

সোনামসজিদ স্থল বন্দর
সোনামসজিদ স্থল বন্দর

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১১:৩৫, ২৭ জুন, ২০২৩

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ শুল্ক স্থল বন্দর। আর আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে টানা ৬ দিন। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু আগামী ২৯ জুন বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে সেহেতু ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত মোট ৬ দিন সোনামসজিদ শুল্ক স্থল বন্দরের সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশনের সাব ইন্সপেক্টর আতাউর রহমান জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। ফলে বাংলাদেশ ও ভানতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT