ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিশু শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৬, ২৭ নভেম্বর, ২০২২

সুন্দর ও সাবলীল পরিবেশে শিক্ষা গ্রহণের জন্য ময়মনসিংহের গৌরীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, ক্রীড়া, হাইজিন সামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন ইউএনও হাসান মারুফ। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়সূত্রে জানা গেছে, এ দিন ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স, বিভিন্ন শিক্ষা উপকরণ, ফুটবল ও হাইজিন সামগ্রী প্রদান করা হয়।
এ সময় ইউএনও শিক্ষার্থীদের সাথে বিভিন্ন গল্প ও পড়াশুনার বিষয়ে খোঁজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। শিশুদের চিত্তাকর্ষক পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা রতন সরকার বলেন, ইউএনও’র এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করার পাশাপাশি চিত্ত বিনোদনের মাধ্যমে পড়াশোনায় আগ্রহী করে তুলবে।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, হাইজিন সামগ্রী ব্যবহারের অভ্যাসের মাধ্যমে শিশুরা তাদের স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে নিজেরা সচেতন হবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আব্দুল কদ্দুস, প্রধান শিক্ষক মোঃ আসলাম হায়দার, সমাজকর্মী ও পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষকমন্ডলী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT