ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock সোমবার রাত ০৯:৫৮, ২১ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর (আর.কে) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সিনিয়র শিক্ষক মোঃ মোবারক আলী, শিক্ষক বদরুল আলম প্রমুখ।
পরে ছাত্রদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও  হাসান মারুফ বলেন, শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে উৎসাহিত করতে এ আয়োজন চমৎকার ভূমিকা রাখবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT