ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জমা-জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলে চাচাতো ভাইদের কোপে নিহত এক কৃষক

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার সন্ধ্যা ০৭:৩২, ১৩ জুন, ২০২২

নড়াইলের লোহাগড়ার তালবাড়িয়া গ্রামে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন ভাই রেজাউল করিম(৫৪)। সোমবার(১৩ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রেজাউল করিমের সাথে চাচাতো ভাইদের বিরোধ চলছিল। সোমবার রেজাউল করিম নড়াইল শহর থেকে কাজ সেরে বাড়ি যাচ্ছিলেন। উভয় পক্ষেরই বাড়ির পাশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাচাতো ভাইয়েরা ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে রেজাউল করিমের উপর হামলা চালায় ও কুপিয়ে মারাত্বক জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, লাশ নড়াইল সদর হাসাপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT