ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নির্ধারণ করা হলো ডলারের দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সন্ধ্যা ০৭:৩২, ২৯ মে, ২০২২

ডলার মার্কেটে অস্থিরতা কাটাতে ডলারের একক দর নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন দর অনুযায়ী আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এখন থেকে প্রতি মার্কিন ডলার বিক্রি হবে ৮৯ টাকায়।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিলস ফর কালেকশন (বিসি) সেলিং রেট ৮৯ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। আর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হবে ৮৯ টাকায়। এক্সচেঞ্জ হাউজগুলো এই দুই রেটের সমন্বয় করে ডলার বিক্রি করবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এর প্রস্তাব অনুসারে এ রেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ডলার মার্কেটের অস্থিরতা ও সংকট কাটাতে এবিবি ও বাফেদার সঙ্গে সভায় বসে কেন্দ্রীয় ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো এই সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ফজলে কবির।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, প্রয়োজনের নিমিত্তে নিয়মিত যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিমূল্য ডিসকাউন্টটিংসহ ওই ব্যাংকেই তা বিক্রি করতে হবে। ডলারের একক মূল্য নির্ধারণ করে দেবে বাফেদা ও এবিবি, যা সব ব্যাংককে মেনে চলতে হবে। এ দামেই প্রবাসী আয় আনতে হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT