ঢাকা (রাত ৪:২৫) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে হাদিসুরের পরিবার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৫৮, ২৬ মে, ২০২২

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ‘‘এম ভি বাংলার সমৃদ্ধি’’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা, প্রতি ডলার ৮৮ টাকা ধরে) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও তার ভাইয়ের জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) চাকরির ব্যবস্থা করা হবে।

বুধবার (২৫ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিএসসির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই সঙ্গে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকাপড়া ওই জাহাজের অন‍্য সদস‍্যদের সাত মাসের বেতনের সমান অর্থ দেওয়া হবে।

বিএসসির ব্যবস্থাপনায় বিমা কোম্পানি আগামী মাসের মধ্যে হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে বলে জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

গত ২১ ফেব্রুয়ারি ২৯ জন নাবিকসহ ‘‘এমভি বাংলার সমৃদ্ধি’’ জাহাজটি তুরস্কের বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরে আটকা পড়ে জাহাজটি। ২ মার্চ জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলে হাদিসুর নিহত হন।

ওই জাহাজের ২৮ জন নাবিককে গত ৯ মার্চ দেশে ফেরানো হয়। ১৪ মার্চ টার্কিস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় আনা হয়। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT