ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নানার বাড়ীতে বেড়াতে এসে সাঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:২৬, ১০ মে, ২০২২

গাাইবান্ধার সাঘাটা উপজেলার ছাটকালপানি গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের সোলায়মানের নাতি ও দূর্গাপুর গ্রামের পুত্র সাফিন বাবু (৯) নানার বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার দিন গত মঙ্গলবার বিকালে সমবয়সী শিশুদের সাথে পাশের তেলিয়ান বিলে গোসল করতে যায়। সেখানে গোসল করার জন্য ডুব দেয়।

ডুব দিয়ে আর না ওঠায় ওপর শিশু রিফাত নানার বাড়ীতে খবর দেয়। বাড়ির লোকজন এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে সাঘাটা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা করে ঐ শিশুকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন।

পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন।

পানিতে ডুবে মৃত শিশুর বাড়িতে শোকের ছায়া নেমে পড়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT