ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

“এই হলো ইতিহাস” ও “তিন সত্যি” বই দুটির মোড়ক উন্মোচন করলেন সাবেক তথ্যমন্ত্রী

মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ Clock বুধবার সকাল ১১:৩২, ১৬ মার্চ, ২০২২

১৪ মার্চ ২০২২ অমর একুশের বই মেলায় দিলারা রুমা’র “তিন সত্যি” ও আনিসুল হক লিখন এর “এই হলো ইতিহাস” বই দুটির মোড়ক উন্মোচন করেন সাবেক তথ্য মন্ত্রী জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাসদ যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, জাসদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ কে এম ওহীদুল ইসলাম কবীর, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী সহ বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
মোড়ক উন্মোচনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেন, ধর্মপাশা হাওরবেষ্টিত এলাকার কবি আনিসুল হক লিখন এর দুঃসাহসিক সৃষ্টি কাব্য গ্রন্থ “এই হলো ইতিহাস”-আমি তার সাহিত্য প্রভার সাফল্য কামনা করি।
“তিন সত্যি” গল্পগ্রন্থের লেখক যুক্তরাজ্য প্রবাসি কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার প্রসঙ্গে বলেন, সুদূর লন্ডনে বাস করে বাংলা সাহিত্য চর্চা করা ও লেখনী চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। তার “তিন সত্যি” গল্প গ্রন্থে সমাজ শুদ্ধতা ও নারী জাগরণের মন্ত্র বেশ ফুটে উঠেছে।
গ্রন্থ দুটি প্রকাশ করেছে লিখন প্রকাশন। অমর একুশে বইমেলায় গ্রন্থগুলো পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের লিখন প্রকাশনের পরিবেশক স্টল নম্বর ২৯৫ তে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT