ঢাকা (সকাল ১১:৩৭) রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়া পৌর পরিষদের নতুন প্যানেল মেয়র হলেন যারা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার সন্ধ্যা ০৬:২৪, ৫ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়ার নবনির্বাচিত পৌর পরিষদের প্যানেল মেয়র গঠন ও (জানুয়ারি-২০২২ মাসের) মাসিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, পৌর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মাসিক সভায় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাসকে প্যানেল মেয়র-১ এবং ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুতকে প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত-৩ ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটিকে প্যানেল মেয়র-৩ করা হয়েছে।

নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন পৌরসভার সচিব মোঃ তফিকুল আলম।

সভায় নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT