ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় পুনাকের উদ্যোগে গরিব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার সন্ধ্যা ০৭:০৪, ৩ জানুয়ারী, ২০২২

ভোলার লালমোহনে বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলার উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভোলা জেলা পুনাকের সভানেত্রী নুরজাহান ইসলামের সভাপতিত্বে ও লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, ভোলা জেলা পুনাকের সহ-সভানেত্রী মোসা. ফারজানা বিনতে ওহাবসহ জেলা পুনাক সদস্যরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT