ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১০:৩৭, ৩ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের সামনে প্রাইভেটকার ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান(৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, শুক্রবার বিকেলে একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সার যাত্রী জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যায়।

পরে আহত ৪ জনকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে তিনি তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় দিতে পারেননি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT