ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি অধ্যাপক মতিন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ১১:৩৮, ২৩ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথা,শেখের খামার, শেখ পাড়া দলদলিয়া ইউনিয়নের অর্জুন,দক্ষিণ দলদলিয়া তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে কুড়িগ্রাম–৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন, ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ও টিউব ভাঙন কবলিত স্থানে ডাম্পিং করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ–বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ–বিভাগীয় প্রকৌশলী–১ মাহমুদ হাসান, উপ–সহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহরাব আলী মোল্লা, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ, সাইদুল হক বাচ্চু প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT