ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লকডাউনের ৮ম দিনে ঢাকায় গ্রেফতার ৩৮১ জন

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার রাত ০২:১২, ৩১ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের গতকাল শুক্রবার অষ্টম দিনে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিয়ে আট দিনে মোট চার হাজার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গতকাল রাতে এ তথ্য জানান।

এডিসি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় আজ(গতকাল) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির আট লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT