ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফেরিঘাটে তীব্র যানজট

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার দুপুর ০১:৫৬, ১৫ জুলাই, ২০২১

লোকডাউন শিথিলের ঘোষণায় ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে দক্ষিণা অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে।

এদিকে পাড়ের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে অসংখ্য গরুর ট্রাক। এ সময় তীব্র গরমে ট্রাকেই মারা যাচ্ছে গরু। তবুও নদী পাড় হতে পারছে না গরু ব্যবসায়ীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

গরু ব্যবসায়ীরা বলেন, ফেরি পার হতে পারছি না। এই গরমে গরু অসুস্থ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকের গরু মারা গেছে।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে সব কটি ফেরি চলাচল করতে করতে না পারায় ঘাট এলাকায় কিছুটা চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা গরুর ট্রাক পার করছি।

তিনি আরও জানান, বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে ১৮টি ফেরি মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত থাকার ফলে ছোট ৬টি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে যাত্রী পারাপারে ৭৮টি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT