ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লকডাউনের দশম দিন

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার ১২:৩৬, ১১ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে শনিবার (১০ জুলাই) ৭৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

মেট্রোপলিটন এলাকার ৫১টি থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম।

তিনি জানান, এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ৯ লাখ ০৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

চলমান লকডাউনে বিনা কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে এ পর্যন্ত ৫ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT