ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:০০, ৩০ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ জুন) বিকেলে উলিপুর প্রেসক্লাবের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্বা গোলাম হোসেন মন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকারের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান,সহিদুল আলম বাবুল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT