ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা,ধর্ষণকারী আটক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৯:৩০, ২০ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে উলিপুর থানায় মামলা করলে পুলিশ রুবেল ইসলাম বকুল(২৬) নামে একজনকে আটক করে। আটক বকুল উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর মধ্যপাড়া (ভাটিয়াপাড়া) এলাকার মোজ্জাম্মেল হকের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ই ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রী পাশের একটি মুদি দোকান থেকে সাবান কিনতে যায়।পথিমধ্যে অভিযুক্ত বকুল ওই ছাত্রীর পথরোধ করে পানি খাওয়ার অনুরোধ করে।পরে ওই ছাত্রীকে কৌশলে একটি ফাঁকা ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনার পর বকুল ওই ছাত্রিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এক পর্যায়ে ছাত্রীটি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে সে তার বাবা-মাকে সব খুলে বলে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল ইসলাম বকুলকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন, আটক বকুলকে রবিবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT