ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা সম্পন্ন 

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock সোমবার রাত ১১:৩৪, ১৭ মে, ২০২১

সামাজিক অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা সম্পন্ন।

আজ ১৭ মে সোমবার মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২ ঘটিকায় উক্ত ঈদ পূর্ণমিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মনির বিন সুলতান। নবগঠিত মহেশখালী সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনর সভাপতি মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক কাজী হারুন মির্জা, সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছফা জাহেদ, সাংগঠনিক সম্পাদক শ্রী তন্ময় সুশীল বিশ্ব, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানজিদুল ইসলাম সাজিদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, দপ্তর সম্পাদক রিয়াদ মোহাম্মদ সাকিব, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক নুরুল বশর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোমানা আকতার রুমী, সদস্যদের মধ্যে – শফিউল আলম, হোছাইন মুহাম্মদ আজাদ।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মনির বিন সুলতানের সঞ্চালনায় সানজিদুল ইসলাম সাজিদের কোরআন তেলোয়াত ও শ্রী তন্ময় সুশীল বিশ্বের গীতা পাঠের মাধ্যমে ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা শুরু হয়।  উপস্থিত সকল দায়িত্বশীলের ঈদ শুভেচ্ছা বিনিময়, পরিচয় পর্ব এবং প্রয়োজনীয় আলাপআলোচনা শেষে ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ এনামুল হকের বক্তব্যে উক্ত কর্মসূচি সমাপ্তি ঘটে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT