ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঈদে পর্যটকের আশায় কক্সবাজারে প্রস্তুতি, ঘুরে দাঁড়াতে চান ব্যবসায়ীরা

শফিউল আলম, কক্সবাজার শফিউল আলম, কক্সবাজার Clock বুধবার সকাল ১০:৩৪, ১৮ মার্চ, ২০২৬

রমজান মাসজুড়ে পর্যটকের উপস্থিতি কমে যাওয়ায় প্রায় ৩ হাজারের অধিক হোটল মোটেল রেস্তোরাঁ স্থবির হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত ঈদের ছুটিকে ঘিরে আবারও সচল হওয়ার অপেক্ষায়। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকের আগমন বাড়লে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।

 

কক্সবাজার হোটল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রমজান মাসে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য পর্যটননির্ভর ব্যবসায় ধীরগতি নেমে আসে। অনেক হোটেলের কক্ষ ফাঁকা পড়ে থাকে, ফলে আয় কমে গিয়ে চাপের মুখে পড়েন ব্যবসায়ীরা।

 

তবে ঈদকে সামনে রেখে ইতোমধ্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শহরের বিভিন্ন হোটেল ও রিসোর্টে ৫০-৬০% হোটেল অনলাইন বুকিং শুরু হয়েছে এবং প্রতিদিনই বুকিংয়ের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

হোটেল রয়েল হ্যারিটেজ ইর্নচাজ বলেন,“ঈদের সময়টিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় ভালো ব্যবসা হলে বছরের অন্য সময়ের ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া যায়।” পর্যটক দের বরণ করার জন্য আমরা প্রস্তুত।

 

পর্যটননির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরাও একই আশায় রয়েছেন। সৈকত এলাকায় ফটোগ্রাফার, দোকানদার, পরিবহন শ্রমিকসহ হাজারো মানুষ পর্যটকের ওপর নির্ভরশীল। পর্যটক বাড়লে তাদের আয়ও বাড়বে—এমনটাই প্রত্যাশা তাদের।

 

এদিকে, কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সমুদ্রসৈকত আরও পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সম্প্রতি সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে, ফলে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT