ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে অপ্রকৃতিস্থ যুবকের মরদেহ উদ্ধার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০৪, ৬ মে, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সাজেদুল ইসলাম (২৫) নামে এক অপ্রকৃতিস্থ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বামনাছড়া বলদী পাড়া এলাকার বাঁশঝাড়ের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারপাড়া গ্রামের কায়সার আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন। প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন গত বুধবার(০৫ মে)রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে কোন এক সময় বাড়ি থেকে সে বেড়িয়ে পড়েন। পরে সারারাত তাকে অনেক খোজাখুজি পরও পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন তার ঝুলন্ত মরদেহ বাঁশঝাড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানায় অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT