ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভাঙচুর ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ  মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ  Clock শনিবার দুপুর ০১:৩৩, ১২ ডিসেম্বর, ২০২০

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভাঙচুর এবং অবমাননার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলার  সকল সরকারি কর্মকর্তা -কর্মচারীবৃন্দের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান।

সহকারী কমিশনার (ভূমি)মো.আবু তালেবের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল করিম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,  উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ঈসা খান,ইউআরসি ইনস্ট্রাকটার চন্দন বনিক,স্বাস্থ্য সহকারী ইনসান মিয়া প্রমুখ।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT