ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ১১:০৩, ৯ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার দুপুরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর  এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো.মুনতাসির হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা  নাজমুল ইসলাম প্রমুখ।

জয়িতারা হলেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনা বেগম,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী বৈজয়ন্তী সরকার (স্বর্ণা),সফল জননী জ্যোস্না রানী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মীম আক্তার,সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় মোছা. মাছুমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রত্যেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT