ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বগুড়ায় ট্রিপল নাইনের জন্য আলাদা গাড়ি

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বুধবার বিকেল ০৫:১০, ২৫ নভেম্বর, ২০২০

জরুরি প্রয়োজনে ৯৯৯-এ আসা ফোনকলে দ্রুত সাড়া দিতে বগুড়ায় তিনটি ডেডিকেটেড গাড়ি সংযুক্ত করেছে বগুড়া জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি জনাব আবদুল বাতেন মঙ্গলবার এই গাড়ি তিনটি উদ্বোধন করেন।

২০১৭ সালের ডিসেম্বরে দেশে প্রথম এই জরুরি সেবার কল নম্বর চালু করার পর প্রথম কোনো জেলায় ট্রিপল নাইন ডেডিকেটেড গাড়ি সংযোজন হলো। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে গাড়ি তিনটি উদ্বোধনের পর ডিআইজি আবদুল বাতেন জানান, এ পর্যন্ত সারাদেশে ২ কোটি ৪০ লাখ ফোনকল এসেছে পুলিশের এই জরুরি সেবায়। যানবাহন স্বল্পতায় অনেক সময় সেবাগ্রহীতার ফোনকলের পর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যদের।

এই সঙ্কট দূর করতে জেলা পুলিশের উদ্যোগে এই তিনটি গাড়ি সংযোজন করা হলো। তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে বগুড়ার ১২ উপজেলা থেকে ট্রিপল নাইনে আসা যে কোনো ফোনকলে সাড়া দিতে গাড়ি তিনটি ব্যবহার হবে। এতে এই জরুরি ফোনকল সেবা আরও দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT