ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর সুস্থতা কামনায় উলিপুর পৌর আ.লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১০:৫৭, ৯ নভেম্বর, ২০২০

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে  উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. কবির উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার,আওয়ামী লীগ নেতা নিমাই সিংহ,আজাহার আলী রাজা,আব্দুল জলিল, উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।

এছাড়াও উপজেলা আ.লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ নেন।

জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উলিপুর মসজিদুল হুদা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আনসার আলী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT