ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবচরে নিষেধ থাকার পরেও ইলিশ ধরার অপরাধে ৫৪ জেলেকে আটক ও দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার সন্ধ্যা ০৭:১১, ২ নভেম্বর, ২০২০

মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে ৫৪ জেলেকে আটক ও দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ভোররাতে শিবচরের চরজানাজাত, বন্দরখোলা, কাঠালবাড়ী অংশে অভিযান চালিয়ে ৫৪ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান অভিযান পরিচালনা করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময় বিপুল সংখ্যকইলিশ মাছ জব্দ করা হয়। পরে বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় মাছ বিতরন করা হয়। আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা মৎস কর্মকর্তা।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বহনকরা, ক্রয়বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধ অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে সোমবার ভোরে ৫৪ জেলেকে আটক কররা হয়েছে এবং দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT