ঢাকা (রাত ৪:১০) সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সান্তাহারে খালের পানিতে ভেসে উঠল প্রতিবন্ধী কিশোরের লাশ

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) Clock শুক্রবার দুপুর ০২:৪৪, ৭ আগস্ট, ২০২০

বগুড়ার আদমদীঘিতে খালের পানিতে ডুবে রাব্বী সাখিদার (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। নিহত রাব্বী উপজেলার সান্তাহার বামনী গ্রামের বকুল সাখিদারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করে গ্রামবাসী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় বাড়ির সামনের মাঠে পাওয়ার টিলারের হাল চাষ করা দেখতে যায় প্রতিবন্ধী রাব্বী সাখিদার। দুপুরে হাল চাষ শেষে চাষী পাওয়ার টিলারটি খালের কাছে রেখে চলে আসে। তখনও প্রতিবন্ধী রাব্বী সেখানে ছিলো। এরপর বিকেল থেকে রাব্বীকে তার পরিবার আর খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং শুরু করেন। একপর্যায়ে বৃপস্পতিবার সকালে খালে জালটেনে রাব্বীকে খোঁজা শুরু করলে লাশ ভেসে উঠে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT