ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় তিনটি মশারি ও ২০কেজি ওজনের কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ০৯:৩৩, ১৭ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর এলাকার মধ্যনগর বাজার ও স্থানীয় শালদিগা হাওরে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ তিনটি মশারি (খনা) জাল ও ২০কেজি ওজনের কারেন্ট জাল উদ্ধার করা আগুনে পুড়ানো হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর থানার এসআই মো. ফরহাদ আলী প্রমুখ। উপজেলা পরিষদ চ্ত্বরে ওই দিন রাত সাড়ে আটটার দিকে উদ্ধার করা এসব নিষিদ্ধ জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT