ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাঁজাসহ যুবক পুলিশের খাঁচায়

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার বেলা ১২:৪০, ১৬ জুলাই, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় দেড় কেজি গাঁজাসহ নূর উদ্দিন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূর উদ্দিন উপজেলার দক্ষিন ভাগ গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের নির্দেশে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালান। অভিযানে নূর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগী শাহাব উদ্দিন পালিয়ে যান। পরে পুলিশ নূর উদ্দিনের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে এসআই মো. শরীফ উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী শাহাব উদ্দিন পালিয়েছে। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার নূর উদ্দিনকে আদালতে নেওয়া হবে। পলাতক আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT