ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেশবপুরে উপ-নির্বাচনের কারনে ২৪ ঘন্টা সকল মোটরযান বন্ধ ঘোষণা

মোরশেদ আলম, যশোর মোরশেদ আলম, যশোর Clock সোমবার রাত ০৮:০৮, ১৩ জুলাই, ২০২০

আগামী ১৪ জুলাই ২০২০ তারিখে যশোর-৬, কেশবপুরে শুন্য আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচন উপলক্ষে অদ্য ১৩ জুলাই দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ১৪ জুলাই ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ টা পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি, ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সে সাথে ১২ জুলাই ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ১৫ জুলাই ২০২০ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই আদেশ জারি করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, যশোর।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT