ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ইউপি সদস্যকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সন্ধ্যা ০৬:১২, ২৯ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ববিরোধের জেরে এক ইউপি সদস্যকে পথরোধ করে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মো. রেজাউল সরকার (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য মো. শরিফ আখন্দ মেম্বার (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাজরা এলাকার মোমেনা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে শরিফ আখন্দ মেম্বার উল্লেখ করেন, একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তিনি দাউদকান্দি থানায় দরবার-শালিশ করায় রেজাউল সরকার তার ওপর ক্ষিপ্ত হন। এরপর থেকে এলাকার চিহ্নিত মাদককারবারী রেজাউল তাকে বিভিন্ন সময় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এরই ধারাবাহিকতায় ২১ জুলাই বিকেলে রেজাউল সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে শরীফ আখন্দের পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাকে গালিগালাজ করা হলে তিনি প্রতিবাদ করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধরের চেষ্টা করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের হাতে থাকা কাঠের লাঠির আঘাত থেকে শরিফ আখন্দ সরে গেলে ওই আঘাত মো. বাতেন মিয়ার শরীরে লাগে। এতে বাতেন মিয়া নীলাফুলা জখম হন বলে অভিযোগ করা হয়েছে।

শরিফ আখন্দের চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের উপস্থিতিতেই ভবিষ্যতে সুযোগ পেলে তাকে প্রাণে মেরে ফেলার এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আরও ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মো. শরিফ আখন্দ মেম্বার দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT